মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিম রাখাইন রাজ্যের একটি প্রসূতি ক্লিনিক এবং কায়াহ রাজ্যের একটি স্কুলে চালানো পৃথক হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) স্থানীয় জাতিগত সশস্ত্র গোষ্ঠী, ত্রাণকর্মী এবং মানবাধিকার সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার পশ্চিম রাখাইন রাজ্যের চারটি শহরে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। রাজ্যটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মি রাজধানী সিত্তের কাছাকাছি পৌঁছে যাওয়ায় কয়েক সপ্তাহ ধরে সেখানে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

আরাকান আর্মির এক মুখপাত্র ও একজন ত্রাণকর্মী জানিয়েছেন, কিয়াকতাওয়ের একটি সেতু, কিয়াকফিউ ও পাউকতাওয়ের বিভিন্ন এলাকা এবং ম্রাউক-ইউ শহরের একটি অস্থায়ী ক্লিনিক ও প্রসূতি বিভাগে হামলা চালানো হয়। এসব ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

ম্রাউক-ইউভিত্তিক ত্রাণকর্মী ওয়াই হুন অং জানান, হামলায় ক্লিনিক ভবনটি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক সপ্তাহ বয়সী একটি শিশুকন্যার মৃত্যু হয়। পরদিনই শিশুটির বাড়ি ফেরার কথা ছিল। তার যমজ বোন অবশ্য বেঁচে গেছে। ওই ক্লিনিকে হামলায় স্বাস্থ্যকর্মীসহ আরও চারজন প্রাণ হারিয়েছেন।

এদিকে থাইল্যান্ড সীমান্তবর্তী কায়াহ রাজ্যের লোইকাও শহরের একটি স্কুলেও বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। শনিবার ক্লাস চলাকালে চালানো এ হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং পাঁচজন আহত হয়েছে বলে সোমবার জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংস্থা কারেনি হিউম্যান রাইটস।

কারেনি ইন্টেরিম এক্সিকিউটিভ কাউন্সিলের আহ্বায়ক বানিয়ার খুন অং এবং কারেনি হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, একটি ওয়াই-১২ পরিবহন বিমান ও একটি যুদ্ধবিমান থেকে ওই স্কুলে ২০টির বেশি বোমা ফেলা হয়। হামলার সময় সেখানে কোনো সামরিক তৎপরতা বা সংঘর্ষ চলছিল না বলে দাবি করেছেন বানিয়ার খুন অং।

তিনি বলেন, ছোট শিশুদের পাঠদান চলার সময় স্কুলে এ ধরনের হামলা অত্যন্ত অমানবিক এবং এটি যুদ্ধাপরাধের শামিল।

এদিকে সংঘাতের প্রভাব মিয়ানমারের সীমান্ত ছাড়িয়ে থাইল্যান্ডেও পড়তে শুরু করেছে। গোলাবর্ষণ ও বিমান হামলার কারণে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি থাই ভূখণ্ডে অন্তত একজন আহত হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে থাইল্যান্ডের যুদ্ধবিমান আকাশে টহল দিচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, মিয়ানমারকে সতর্কতার সঙ্গে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তার সরকার, যাতে চলমান সংঘাতের প্রভাব থাইল্যান্ডের ওপর না পড়ে।

অন্যদিকে, মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকারের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলেও সরকারের একজন মুখপাত্র সাড়া দেননি। এর আগে দেশটির সরকার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানকে বৈধ বলে দাবি করে আসছে।

উল্লেখ্য, কয়েক বছর ধরে বিচ্ছিন

Share This Article
Leave a Comment